নিয়মিত পরীক্ষা কেন দরকার
এক-দুই সপ্তাহ পরপর একটা ছোট পরীক্ষা বলে দেয় ব্যাচ কী বুঝেছে — বড় পরীক্ষার আগে, পরে নয়। অভিভাবকও হাতে কিছু পান: একটা নম্বর, উন্নতির একটা ধারা, আর যে বেতন দেন তার ওপর ভরসার কারণ।
রুটিনটা ছোট রাখুন
- প্রতি ব্যাচের একটা পরীক্ষা, নির্দিষ্ট দিনে।
- নম্বর সেদিনই তুলুন, মনে থাকতে থাকতে।
- রেজাল্ট সবাইকে একসাথে জানান — চল্লিশটা আলাদা মেসেজে নয়।
Tutorey-তে যেভাবে কাজ করে
একটা ব্যাচের জন্য পরীক্ষা ঠিক করুন, ব্যাচের প্রত্যেক শিক্ষার্থী নিজে থেকেই যুক্ত হয়ে যায়। পুরো ব্যাচের নম্বর এক স্ক্রিনে তুলুন, আর প্রত্যেকের রেজাল্ট চলে যায় তার নিজের পাতায় — যে পাতায় বেতন আর ক্লাসের সময়ও থাকে।
- ফ্রি প্ল্যানে একটি পরীক্ষা, পেইড প্ল্যানে যত খুশি।
- নম্বর তোলার সাথে সাথেই রেজাল্ট দেখা যায়।
- সামনের পরীক্ষাও শিক্ষার্থীর পাতায় দেখায়।
দেখুন পরীক্ষা ও ফলাফল আর প্রতি শিক্ষার্থীর নিজের পাতা।