Tutorey একটি অনলাইন সেবা: পেমেন্ট নিশ্চিত হলেই প্ল্যান (আর বাড়তি এসএমএস থাকলে তা) আপনার অ্যাকাউন্টে চালু হয়। কখন আর কীভাবে টাকা ফেরত পাবেন, এই নীতিমালায় তা বলা আছে। সব দাম বাংলাদেশি টাকায় (BDT)।
কেনার আগে ব্যবহার করে দেখুন
১০ জন শিক্ষার্থী পর্যন্ত Tutorey ফ্রি, আর বাংলাদেশে নতুন কোচিং অ্যাকাউন্ট পেইড প্ল্যানের প্রথম মাস ফ্রি পায় — কোনো পেমেন্ট বা কার্ড ছাড়াই। কেনার আগে ব্যবহার করে দেখুন, যাতে নিশ্চিত হন এটি আপনার কাজে লাগে।
যখন পুরো টাকা ফেরত পাবেন
- একই প্ল্যানের জন্য দুবার পেমেন্ট করেছেন, বা দেখানো দামের চেয়ে বেশি পাঠিয়েছেন — বাড়তি টাকা ফেরত।
- টাকা নেওয়া হয়েছে কিন্তু প্ল্যান চালু হয়নি, আর আমরা চালু করতে পারছি না।
- প্ল্যানের (বাড়তি এসএমএস নয়) পেমেন্টের ৭ দিনের মধ্যে জানিয়েছেন এবং ব্যবহার করেননি — যেমন ফ্রি প্ল্যানের বেশি শিক্ষার্থী যোগ করেননি বা এর এসএমএস পাঠাননি।
যখন টাকা ফেরত হয় না
- প্ল্যান ব্যবহার শুরুর পর মাসিক বা বাৎসরিক মেয়াদের অংশবিশেষ। যেকোনো সময় পেমেন্ট বন্ধ করতে পারেন; কিছু মুছে যায় না, যে মেয়াদের টাকা দিয়েছেন তা শেষ হলে প্ল্যান শেষ হয়।
- বাড়তি এসএমএস, অ্যাকাউন্টে যোগ হওয়ার পর — পাঠানো হোক বা না হোক। এগুলো এক বছর ব্যবহার করা যায়।
- যে এসএমএস পাঠানো হয়ে গেছে, প্ল্যানের সাথে পাওয়া এসএমএসসহ।
- ভুল নম্বরে বা Send Money ছাড়া অন্যভাবে পাঠানো টাকা, যা আমাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি — খুঁজে বের করতে সাহায্য করব, কিন্তু যা পাইনি তা ফেরত দিতে পারি না।
কীভাবে জানাবেন
hello@tutorey.app-এ লিখুন বা হোয়াটসঅ্যাপ করুন ০১৫৪০ ০০৩৩৪৩ নম্বরে — সাথে আপনার Tutorey অ্যাকাউন্টের ইমেইল, তারিখ, টাকার পরিমাণ আর ট্রানজেকশন আইডি (TrxID)। ২ কর্মদিবসের মধ্যে উত্তর দিই।
টাকা কীভাবে ফেরত আসে
অনুমোদিত রিফান্ড যেভাবে টাকা এসেছিল সেভাবেই ফেরত যায় — একই বিকাশ, নগদ বা রকেট নম্বরে, বা একই কার্ডে — ৭–১০ কর্মদিবসে। অ্যান্ড্রয়েড অ্যাপে Google Play দিয়ে কেনা হলে রিফান্ড দেয় Google, Google Play-এর রিফান্ড নীতিমালা অনুযায়ী — আগে Google Play-কে জানান, বা আমাদের লিখুন, আমরা সাহায্য করব।
বাতিল করা
ওয়েবে কেনা প্ল্যান নিজে থেকে আবার টাকা কাটে না — আবার পেমেন্ট না করলে মেয়াদ শেষে শেষ হয়। Google Play সাবস্ক্রিপশন চলতে থাকে যতক্ষণ না Google Play → Payments & subscriptions থেকে বাতিল করেন।
Tutorey পরিচালনা করে Ovro IT
ফুলবাড়িয়া, ২২১৬ ময়মনসিংহ, বাংলাদেশ
ফোন: ০১৫৪০ ০০৩৩৪৩ · ইমেইল: hello@tutorey.app
ট্রেড লাইসেন্স নং: 10823341034