Tutorey একটি অনলাইন সফটওয়্যার — অ্যান্ড্রয়েড অ্যাপে বা যেকোনো ব্রাউজারে my.tutorey.app-এ ব্যবহার হয়। কিছু পাঠানো হয় না, কোনো ডেলিভারি চার্জ নেই। যা কেনেন তা আপনার Tutorey অ্যাকাউন্টে পৌঁছে যায়।
কী পৌঁছায়
- প্ল্যান (মাসিক বা বাৎসরিক): যতজন শিক্ষার্থী, সব ফিচার, আর প্রতি মাসের এসএমএস — যে মেয়াদের টাকা দিয়েছেন সে পর্যন্ত আপনার অ্যাকাউন্টে চালু।
- বাড়তি এসএমএস: আপনার অ্যাকাউন্টের এসএমএস ব্যালান্সে যোগ হয়, মেয়াদ এক বছর।
কখন
- ওয়েবে বিকাশ, নগদ বা রকেট: পেমেন্ট নিশ্চিত হলেই — সাধারণত কয়েক মিনিটে, সর্বোচ্চ ২৪ ঘণ্টায়। অ্যাকাউন্টে প্ল্যান চালু হতে দেখবেন।
- অ্যান্ড্রয়েড অ্যাপে Google Play: Google Play পেমেন্ট নিশ্চিত করলেই সাথে সাথে।
২৪ ঘণ্টা পরেও চালু না হলে আবার পেমেন্ট করবেন না — আপনার পেমেন্ট রেকর্ড করা আছে। TrxID দিয়ে আমাদের লিখুন, আমরা চালু করে দেব।
কোথায়
একই Tutorey অ্যাকাউন্টে যেখানেই সাইন ইন করুন: অ্যান্ড্রয়েড অ্যাপ, ফোন বা কম্পিউটারে my.tutorey.app, আর টিমের প্রত্যেকের লগইনে।
Tutorey পরিচালনা করে Ovro IT
ফুলবাড়িয়া, ২২১৬ ময়মনসিংহ, বাংলাদেশ
ফোন: ০১৫৪০ ০০৩৩৪৩ · ইমেইল: hello@tutorey.app
ট্রেড লাইসেন্স নং: 10823341034