টিউটরি কীভাবে ব্যবহার করবেন
অ্যাপের প্রতিটি অংশের ছোট, ধাপে ধাপে গাইড — প্রথম ব্যাচ থেকে ফি, রিমাইন্ডার, পরীক্ষা আর আপনার টিম পর্যন্ত।
চার ধাপে শুরু করুন
টিউটরিতে নতুন? এগুলো একবার করে নিন, বাকিটা অ্যাপ নিজেই সাজিয়ে নেবে।
- অ্যাকাউন্ট খুলুন ওয়েবে বা অ্যান্ড্রয়েড অ্যাপে সাইন আপ করে আপনার কোচিংয়ের নাম দিন।
- একটি ব্যাচ তৈরি করুন ব্যাচ → নতুন ব্যাচ: ক্লাসের দিন, সময়, আসন আর মাসিক ফি।
- শিক্ষার্থী যোগ করুন নিজে লিখে যোগ করুন, অথবা রেজিস্ট্রেশন লিংক শেয়ার করে আবেদনকারীদের অনুমোদন দিন।
- উপস্থিতি আর ফি নিন ক্লাসে উপস্থিতি নিন আর প্রতিটি পেমেন্ট এন্ট্রি করুন — বকেয়া আর রিমাইন্ডার নিজেই হিসাব হবে।
ভিডিও গাইড
দেখে শিখুন — ধাপে ধাপে টিউটরি
পুরো গাইড এক ভিডিওতে — আর নিচে প্রতিটি বিষয়ের সাথে শুধু সেই অংশের ছোট ভিডিও।
সম্পূর্ণ গাইড — এক ভিডিওতে
দশটি পর্ব একটানা — প্রথম ব্যাচ থেকে প্ল্যান ও পেমেন্ট পর্যন্ত।
২২ মিনিট · ১০ পর্ব
শুরু করা
আপনার অ্যাকাউন্ট, অ্যাপে পথ চেনা, আর ফোন ও কম্পিউটারে একই তথ্য।
কীভাবে অ্যাকাউন্ট খুলব?
- কম্পিউটারে my.tutorey.app খুলুন, অথবা Google Play থেকে টিউটরি ইনস্টল করুন।
- সাইন আপ চাপুন, তারপর Google দিয়ে অথবা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে চালিয়ে যান।
- আপনার নাম, কোচিংয়ের নাম আর দেশ দিন।
- আপনি হোম-এ পৌঁছাবেন। ব্যাচ আর শিক্ষার্থী যোগ করলে এটি ভরে উঠবে।
টিপস আগে ঘুরে দেখতে চান? my.tutorey.app/demo-তে ডেমো খুলুন — নমুনা শিক্ষার্থীসহ আসল স্ক্রিন, আর সেখানে যা করবেন কিছুই সেভ হয় না।
অ্যাপের কোথায় কী আছে?
- ফোনে নিচের বারে আছে হোম, শিক্ষার্থী, সময়সূচি, ব্যাচ আর ফি।
- বাকি সব পেতে মেনু বোতাম (☰) চাপুন: উপস্থিতি, পরীক্ষা ও প্রশ্ন, আয়-ব্যয়, রিপোর্ট, শিক্ষক ও স্টাফ ইত্যাদি।
- কম্পিউটারে সবকিছু বাঁ পাশের সাইডবারে।
- সেটিংস আর লগ আউট মেনুর একেবারে নিচে।
কোচিংয়ের তথ্য কীভাবে দেব?
- মেনু → আমার ইনস্টিটিউট খুলুন।
- কোচিংয়ের নাম, ঠিকানা আর ফোন নম্বর দিন।
- যে প্ল্যানে লোগো আছে, সেখানে আপনার লোগো যোগ করুন।
- এগুলো রসিদে, রেজিস্ট্রেশন ফর্মে আর সাইডবারে দেখা যায়।
ফোন আর কম্পিউটার দুটোতেই কি চালানো যায়?
- হ্যাঁ। দুটোতেই একই অ্যাকাউন্টে সাইন ইন করুন।
- একটিতে যা বদলাবেন, অন্যটিতে সঙ্গে সঙ্গে দেখা যাবে।
- আপনার শিক্ষকরাও নিজেদের ফোনে চালাতে পারেন — নিচে শিক্ষক ও স্টাফ অংশ দেখুন।
ব্যাচ ও সময়সূচি
ব্যাচ মানে একটি ক্লাস: কারা আছে, কখন হয় আর ফি কত।
কীভাবে ব্যাচ তৈরি করব?
- ব্যাচ → নতুন ব্যাচ-এ যান।
- চেনা যায় এমন ব্যাচের নাম দিন, আর কে পড়াবেন বেছে নিন।
- ক্লাসের ধরন বাছুন: অফলাইন (কোথায় সহ) অথবা অনলাইন (ক্লাসের লিংক সহ)।
- ক্লাসের দিন ও সময় আর কবে থেকে শুরু হবে তা দিন।
- আসন ও ফি-তে সর্বোচ্চ আসন আর প্রতি শিক্ষার্থীর মাসিক ফি দিন।
- ব্যাচ তৈরি করুন চাপুন।
টিপস রেজিস্ট্রেশনের সময়ই ফি নিতে চাইলে “যোগ দেওয়ার সময় ফি নেবেন” চালু করুন।
এক ব্যাচে দিনে একাধিক ক্লাস কীভাবে রাখব?
- ব্যাচ → নতুন ব্যাচ খুলুন, অথবা আগের কোনো ব্যাচ এডিট করুন।
- ক্লাসের দিন ও সময়-এ “একাধিক বিষয় বা টিচার?” চালু করুন।
- যেসব দিনে ক্লাস হয় সেগুলো চাপুন। প্রতিটি দিনের নিচে ক্লাসের বিষয়, শুরুর সময় আর মিনিট দিন।
- টিচার-এ চেপে “এই ক্লাস কে নেবেন?” বাছুন — আপনার টিমের কেউ, অথবা যিনি অ্যাপ ব্যবহার করেন না তাঁর জন্য নাম লিখুন।
- সেদিনের পরের ক্লাসের জন্য “+ আরেকটা ক্লাস” চাপুন, অথবা আগের দিনটা কপি করতে “…-এর মতো” চাপুন।
- সেভ করুন। ব্যাচের পেজে আর প্রত্যেক শিক্ষার্থীর প্রোফাইলে প্রতিদিনের ক্লাস টিচারের নামসহ দেখাবে, আর রেজিস্ট্রেশন ফর্ম ও শিক্ষার্থীর পেজে রুটিন দেখাবে।
টিপস দুটি ক্লাসের সময় মিলে গেলে অ্যাপ জানিয়ে দেয়, কিন্তু আটকায় না — দুই রুম, দুই টিচার হতেই পারে। সুইচ বন্ধ করলেও ক্লাসগুলো রাখা থাকে; আবার চালু করলে ফিরে আসে।
সপ্তাহের ক্লাসগুলো কোথায় দেখব?
- সময়সূচি খুলুন।
- একটি দিন চাপলে সেদিনের ক্লাসগুলো সময় অনুযায়ী দেখাবে।
- অ্যাপ খুললেই হোম-এ আজকের ক্লাসগুলোও দেখা যায়।
ব্যাচ কীভাবে বদলাব বা মুছব?
- ব্যাচ খুলে ব্যাচটিতে চাপুন।
- এর পেজে ওই ক্লাসের শিক্ষার্থী, ফি আর উপস্থিতি দেখা যায়।
- দিন, সময়, আসন বা ফি বদলাতে ব্যাচের এডিট অপশন ব্যবহার করুন।
- ব্যাচ মুছলে ব্যাচটি চলে যায়; কী থাকবে আর কী যাবে, অ্যাপ আগে জানিয়ে দেয়।
শিক্ষার্থী ও ভর্তি
নিজে শিক্ষার্থী যোগ করুন, অথবা লিংক দিয়ে আবেদন নিয়ে অনুমোদন দিন।
নিজে কীভাবে শিক্ষার্থী যোগ করব?
- শিক্ষার্থী → শিক্ষার্থী যোগ করুন → নিজে যোগ করুন-এ যান।
- নাম আর ফোন নম্বর দিন, আর অভিভাবক ফি দিলে অভিভাবকের তথ্যও দিন।
- তার ব্যাচ, যোগ দেওয়ার দিন আর মাসিক ফি বেছে নিন।
- আগে যোগ দিয়ে থাকলে আর আগের মাসের ফি বাকি থাকলে সেই বকেয়াও যোগ করুন।
- সেভ করুন। এখন সে ব্যাচে, ফি-তে আর উপস্থিতিতে দেখাবে।
টিপস একসাথে অনেকজন যোগ করবেন? “শিক্ষার্থী যোগ” চেপে ধরে রাখলে তালিকা থেকে কয়েকজনকে একবারে যোগ করা যায়।
লিংক দিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কীভাবে করাব?
- শিক্ষার্থী → শিক্ষার্থী যোগ করুন → রেজিস্ট্রেশন লিংক-এ যান।
- লিংক তৈরি করুন, তারপর শেয়ার করুন বা লিংক কপি চাপুন।
- শিক্ষার্থী বা অভিভাবকদের পাঠান — হোয়াটসঅ্যাপে, ফেসবুক গ্রুপে, যেকোনো জায়গায়।
- তারা নিজেরাই তথ্য আর ছবি দেবে। আপনি অনুমোদন না দেওয়া পর্যন্ত কেউ যোগ হবে না।
আবেদনকারীদের কীভাবে অনুমোদন দেব?
- হোম আর মেনুতে দেখাবে কতজন অপেক্ষায় আছে।
- শিক্ষার্থী অনুমোদন খুলে প্রতিটি আবেদন দেখুন।
- একজনের জন্য অনুমোদন চাপুন, অথবা সবাইকে একসাথে অনুমোদন দিতে “জনকেই অনুমোদন” চাপুন।
- অনুমোদিত শিক্ষার্থী সঙ্গে সঙ্গে তার ব্যাচে যোগ হয়।
ভর্তি ফি কীভাবে নেব?
- ব্যাচ → নতুন ব্যাচ খুলুন, অথবা ব্যাচটি এডিট করুন।
- আসন ও ফি-তে “ভর্তি ফি” চালু করে “ভর্তি ফি (একবার)” দিন।
- এটি রেজিস্ট্রেশন ফর্মে দেখায়, আর শিক্ষার্থী যোগ দেওয়ার সময় দিতে হয়: অগ্রিম ফির ব্যাচে প্রথম মাসের সাথে, মাস শেষে ফি নেওয়ার ব্যাচে আলাদাভাবে।
- শিক্ষার্থীর প্রোফাইলের “ভর্তি ফি” কার্ডে কত বাকি দেখায়। “আদায় করুন” চেপে একবারে বা কিস্তিতে লিখে রাখুন, অথবা “মওকুফ করুন” চেপে ছেড়ে দিন।
টিপস ভর্তি ফি হোম-এর আদায়ে যোগ হয়, আর আয়-ব্যয় ও রিপোর্টে আলাদা লাইনে দেখায়।
একজন শিক্ষার্থী চলে গেছে। কীভাবে সরাব?
- শিক্ষার্থীর প্রোফাইল খুলুন।
- আর্কাইভ করুন: তালিকা থেকে সরে যাবে, কিন্তু পেমেন্ট আর উপস্থিতির হিসাব থেকে যাবে।
- সেটিংস → আর্কাইভ করা শিক্ষার্থী থেকে আবার ফিরিয়ে আনা যায়, বা চিরতরে মুছে ফেলা যায়।
উপস্থিতি
ক্লাসে উপস্থিতি নিন, আর মাসিক শিট রাখুন।
কীভাবে উপস্থিতি নেব?
- আজকের ক্লাসের জন্য হোম-এ উপস্থিতি নিন চাপুন, অথবা মেনু থেকে উপস্থিতি খুলুন।
- ক্লাসটি বেছে নিন।
- প্রত্যেক শিক্ষার্থীকে চেপে উপস্থিত বা অনুপস্থিত দিন, অথবা সবাই উপস্থিত চাপুন।
- যেভাবে দেবেন, সেভাবেই সেভ হয়ে যায়।
মাসিক উপস্থিতি শিট কীভাবে পাব?
- ব্যাচটি খুলে উপস্থিতি শিট-এ যান।
- মাস বেছে নিন।
- PDF ডাউনলোড চাপুন — পুরো মাসের হাজিরা খাতা, আপনার ফোন বা কম্পিউটারে সেভ হবে।
অন্য কেউ কি আমার হয়ে উপস্থিতি নিতে পারে?
- হ্যাঁ। শিক্ষক ও স্টাফ থেকে তাঁকে আমন্ত্রণ করুন।
- সব ব্যাচের শুধু উপস্থিতি নিতে চাইলে “হাজিরা সহকারী” ভূমিকা দিন, আর শুধু নিজের ব্যাচের জন্য “শিক্ষক”।
ফি ও পেমেন্ট
যা পেলেন তা এন্ট্রি করুন, কার বাকি দেখুন, আর অভিভাবকদের অনলাইনে ফি দিতে দিন।
কীভাবে পেমেন্ট এন্ট্রি করব?
- শিক্ষার্থী ফি → পেমেন্ট এন্ট্রি-তে যান, অথবা শিক্ষার্থীর প্রোফাইল খুলে পেমেন্ট এন্ট্রি চাপুন।
- শিক্ষার্থী বেছে নিন। বাকি টাকার পরিমাণ নিজেই বসে যায়; পুরো বা অর্ধেক চাপুন, অথবা পরিমাণ লিখুন।
- যেভাবে দিয়েছে-তে ক্যাশ, বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফার বাছুন।
- কোন মাসের আর প্রাপ্তির তারিখ দেখে নিয়ে নিশ্চিত করুন।
- হোয়াটসঅ্যাপে রসিদ পাঠান, অথবা ছবি হিসেবে রসিদ শেয়ার করুন।
টিপস মাসের ফির চেয়ে বেশি দিলে বাড়তিটা অগ্রিম হিসেবে থাকে, আর কম দিলে কত বাকি তা দেখায়।
কার কত বাকি, কীভাবে দেখব?
- শিক্ষার্থী ফি খুলুন। উপরে মাসের মোট ফি, আদায় আর বকেয়া দেখাবে।
- তীর চিহ্ন দিয়ে মাস বদলান।
- অপরিশোধিত, আংশিক, পরিশোধিত, ফি ঠিক করা নেই বা অনলাইন দিয়ে ছেঁকে নিন।
- আদায় অংশে একই হিসাব ব্যাচ অনুযায়ী দেখা যায়।
অভিভাবকরা কীভাবে বিকাশ বা নগদে অনলাইনে ফি দেবেন?
- সেটিংস → পেমেন্ট মাধ্যম → পদ্ধতি যোগ করুন-এ যান।
- আপনার বিকাশ, নগদ বা রকেট নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য পদ্ধতি দিন, আর টাকা পাঠানোর পর কী দিতে হবে (ট্রানজেকশন আইডি) তা বেছে নিন।
- প্রতিটি রিমাইন্ডার আর রসিদে থাকা লিংক থেকে অভিভাবক নিজের পেজ খোলেন। সেখানে মাস অনুযায়ী বকেয়া দেখে Pay চাপেন।
- তাঁরা টাকা পাঠিয়ে TRX ID দেন। এটি শিক্ষার্থী ফি-র অনলাইন অংশে অপেক্ষায় থাকে।
- আপনার ওয়ালেটে টাকা এসেছে কি না দেখে অনুমোদন দিন। ফি পরিশোধিত হবে আর অভিভাবক রসিদ পাবেন।
রিমাইন্ডার ও বিজ্ঞপ্তি
SMS বা ইমেইলে অভিভাবকদের ফি-র কথা মনে করিয়ে দিন — নির্ধারিত তারিখে নিজে থেকেই, একজন করে, বা সবাইকে একসাথে।
একজন অভিভাবককে কীভাবে মনে করাব?
- শিক্ষার্থী ফি-তে বা প্রোফাইলে শিক্ষার্থীকে খুলুন।
- রিমাইন্ডার পাঠান চাপুন।
- বার্তায় তাঁর নিজের বকেয়া আর কোন কোন মাসের তা থাকে, সাথে টাকা দেওয়ার লিংক।
টিপস হাতে পাঠালে একটি পরিবার দিনে সর্বোচ্চ একটি রিমাইন্ডার পায়, আর মাসে দুটি রিমাইন্ডার SMS। নির্ধারিত তারিখের স্বয়ংক্রিয় SMS এর বাইরে।
যাদের বাকি, সবাইকে একসাথে কীভাবে মনে করাব?
- শিক্ষার্থী ফি → সবাইকে মনে করান চাপুন।
- কে পাবে (SMS না ইমেইলে) আর কে বাদ যাবে এবং কেন — টিউটরি আগে দেখিয়ে দেয়।
- রিমাইন্ডার পাঠান চাপুন।
- অ্যাপ চালিয়ে যেতে “ব্যাকগ্রাউন্ডে পাঠাতে থাকুন” চাপুন; ছোট একটি বার অগ্রগতি দেখাবে।
স্বয়ংক্রিয় রিমাইন্ডার কীভাবে কাজ করে?
- সেটিংস → বিজ্ঞপ্তি-তে যান।
- “অভিভাবকদের কাছে স্বয়ংক্রিয় এসএমএস”-এ “নির্ধারিত তারিখে অভিভাবককে এসএমএস” চালু করুন। যাঁরা ইমেইল পান, তাঁদের জন্য “ফি রিমাইন্ডার ইমেইলে” চালু করুন।
- “আগেভাগে পাঠান”-এ বাছুন নির্ধারিত তারিখের কত দিন আগে যাবে — বা ঠিক সেদিনই।
- প্রত্যেক শিক্ষার্থীর নির্ধারিত তারিখ হলো তার প্রোফাইলের “মাসের কত তারিখে”। নতুন শিক্ষার্থীদের জন্য এটি ৮ তারিখ থাকে; সেখান থেকেই বদলানো যায়।
- এরপর টিউটরি আপনার হয়ে পাঠায়: প্রতি শিক্ষার্থীকে মাসে একবার, আর শুধু যতক্ষণ সেই মাসের ফি বাকি। যে পরিবার সেই মাসে কিছু টাকা দিয়েছে — বা টাকা পাঠিয়েছে যা আপনার অনুমোদনের অপেক্ষায় — তারা রিমাইন্ডার পায় না, শুধু রসিদ পায়।
টিপস পেইড প্যাকেজে। স্বয়ংক্রিয় SMS যায় বাংলাদেশের নম্বরে — ছোট, ইংরেজিতে, প্রতিবার একটি SMS; ইমেইল সব জায়গায়। প্রতিটি রিমাইন্ডার ইমেইলের নিচে “Stop these reminders” লিংক থাকে; সেটি চাপলেও পরিবার রসিদ পেতে থাকে। “পেমেন্ট লেখার সঙ্গে সঙ্গে রসিদ এসএমএস” চালু থাকলে রসিদও SMS-এ যায়।
SMS না ইমেইল, কীভাবে বাছব?
- নতুন শিক্ষার্থীদের জন্য ডিফল্ট ঠিক করতে সেটিংস → পছন্দের মাধ্যম-এ যান।
- একজনের জন্য বদলাতে তার প্রোফাইল খুলে সেখানে মাধ্যম বেছে নিন।
কী হলো, কোথায় দেখব?
- মেনু → বিজ্ঞপ্তি-তে নতুন আবেদন, অপেক্ষায় থাকা পেমেন্ট আর অন্যান্য খবর দেখায়।
- মেনু → কার্যক্রম ও ইতিহাস-এ কে কখন কী করেছে তা দেখায়।
পরীক্ষা, প্রশ্নপত্র ও অনলাইন পরীক্ষা
NCTB বইয়ের প্রশ্ন থেকে প্রশ্নপত্র বানান, পরীক্ষা নিন কাগজে বা অনলাইনে, আর শিক্ষার্থীদের ফলাফল জানান।
পরীক্ষা আর প্রশ্নপত্র কোথায়?
- মেনু → পরীক্ষা ও প্রশ্ন খুলুন।
- অফলাইন পরীক্ষা: ক্লাসে কাগজে পরীক্ষা হয়, আপনি নম্বর তোলেন।
- অনলাইন পরীক্ষা: শিক্ষার্থী নিজের ফোনে পরীক্ষা দেয়, নম্বর নিজে থেকেই হয়ে যায়।
- প্রশ্নপত্র তৈরি করুন: NCTB বই বা নিজের প্রশ্ন দিয়ে ছাপার মতো প্রশ্নপত্র বানান।
টিপস প্রশ্নপত্র আর অনলাইন পরীক্ষা বাংলাদেশের কোচিংয়ের জন্য, পেইড প্ল্যান বা ফ্রি মাসে। অ্যান্ড্রয়েড অ্যাপে না দেখলে Google Play থেকে টিউটরি আপডেট করুন।
প্রশ্নপত্র কীভাবে বানাব?
- পরীক্ষা ও প্রশ্ন → প্রশ্নপত্র তৈরি করুন।
- প্রশ্নপত্রের নাম দিন, তারপর শ্রেণি, বিষয় আর সময় বাছুন। পরের ধাপ: প্রশ্ন যোগ চাপুন।
- NCTB বই (পাঠ্যবইয়ের প্রশ্ন, অধ্যায় ধরে) অথবা আমার প্রশ্ন বাছুন। অধ্যায় বেছে নিন চেপে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে সেগুলোতে টিক দিন।
- পছন্দের প্রশ্নে চাপুন, অথবা প্রশ্ন তৈরি করুন চাপুন: কোন ধরনের কয়টি প্রশ্ন বলে দিলে টিউটরি নিজেই বেছে দেবে। আবার তৈরি করুন চাপলে নতুন প্রশ্ন আসবে।
- যোগ করুন চাপলেই প্রশ্নগুলো প্রশ্নপত্রে চলে যাবে।
টিপস কোনো প্রশ্নে ★ দিলে পরে “তারকা দেওয়া”-তে সহজে পাবেন।
প্রশ্নপত্রের প্রশ্ন কীভাবে বদলাব?
- প্রশ্নপত্রটি খুলুন। তীর চিহ্নে প্রশ্ন উপরে-নিচে সরান, নম্বরে চেপে নম্বর বদলান।
- ঠিক করুন চেপে প্রশ্ন বদলান। NCTB বইয়ের প্রশ্ন বদলালে তা আপনার নিজের প্রশ্ন হিসেবে সেভ হয়; বইয়ের প্রশ্ন যেমন ছিল তেমনই থাকে।
- কোনো প্রশ্নের নিচে নিজের প্রশ্ন দিতে + চাপুন: প্রশ্ন আর উত্তর লিখে প্রশ্নপত্রে যোগ করুন চাপুন।
- আরও প্রশ্ন দিতে প্রশ্ন যোগ করুন চাপুন।
প্রশ্নপত্র আর উত্তর কীভাবে ডাউনলোড করব?
- প্রশ্নপত্রটি খুলে প্রিভিউ ও ডাউনলোড চাপুন।
- প্রশ্নপত্র শিক্ষার্থীদের জন্য, এতে উত্তর থাকে না। শিক্ষকের কপি-তে প্রতিটি সঠিক উত্তর থাকে।
- PDF ডাউনলোড করুন চাপুন। বোর্ড পরীক্ষার ধাঁচে A4 পাতা, সরাসরি প্রিন্ট করা যায়।
- প্রশ্নপত্রের উপরের অংশ বদলাতে তথ্য বদলান খুলুন: প্রতিষ্ঠানের নাম, লোগো দেখান, পরীক্ষার তারিখ, শুরুর সময়, আর চাইলে জলছাপ (Watermark)।
অফলাইন পরীক্ষা কীভাবে তৈরি করব?
- পরীক্ষা ও প্রশ্ন → অফলাইন পরীক্ষা → পরীক্ষা ও নম্বর → নতুন পরীক্ষা।
- কোন ব্যাচ, বিষয় আর পরীক্ষার নাম দিন।
- তারিখ দিন, চাইলে সময় আর সময়কালও।
- পূর্ণ নম্বর আর পাস নম্বর দিন।
- “কারা অংশ নেবে”-তে পুরো ব্যাচ থাকে — যে দেবে না তাকে সরিয়ে দিন। পরীক্ষা তৈরি করুন চাপুন।
টিপস এই পরীক্ষার প্রশ্নপত্র বানাবেন পাশের প্রশ্নপত্র ট্যাবে।
নম্বর কীভাবে দেব?
- পরীক্ষাটি খুলে নম্বর অংশে যান।
- প্রত্যেক শিক্ষার্থীর নম্বর লিখুন।
- লেখার সাথে সাথেই নম্বর সেভ হয়।
ফলাফল কীভাবে প্রকাশ করব?
- পরীক্ষাটি খুলে ফলাফল প্রকাশ করুন চাপুন।
- প্রত্যেক শিক্ষার্থী কী দেখবে বাছুন: শুধু নিজের ফল, অথবা পুরো শিট।
- প্রকাশ করুন চাপুন। ফলাফল প্রত্যেক শিক্ষার্থীর পেজে চলে যায়, আর যাদের ইমেইল আছে তারা ইমেইলে খবর পায়।
অনলাইন পরীক্ষা কীভাবে সেট করব?
- পরীক্ষা ও প্রশ্ন → অনলাইন পরীক্ষা → নতুন অনলাইন পরীক্ষা।
- পরীক্ষার নাম, শ্রেণি আর বিষয় দিয়ে প্রশ্নপত্রের মতোই প্রশ্ন বাছুন। অথবা তৈরি প্রশ্নপত্র খুলে অনলাইনে পরীক্ষা নিন চাপুন।
- অনলাইনে বহুনির্বাচনী (MCQ), সত্য / মিথ্যা, শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্ত প্রশ্ন চলে। সৃজনশীল প্রশ্ন বাদ যায়।
- কারা দেবে-তে ব্যাচ বাছুন। কখন-এ তারিখ, শুরুর সময়, পরীক্ষার সময় আর কতক্ষণ দেরিতে শুরু করা যাবে ঠিক করুন।
- নিয়ম-এ: নেগেটিভ মার্কিং, পাস নম্বর, প্রত্যেকের জন্য প্রশ্ন ও অপশনের ক্রম আলাদা, শিক্ষার্থী পরীক্ষার পাতা ছেড়ে গেলে কী হবে, শিক্ষার্থী কখন ফল দেখবে, আর শিক্ষার্থীরা শুধু নিজের ফল দেখবে নাকি সবার ফল।
- প্রকাশ করুন চাপুন। ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর পেজে পরীক্ষাটি দেখা যাবে।
শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষা কীভাবে দেবে?
- শিক্ষার্থীদের জানান চাপুন: SMS পাঠান দিলে প্রত্যেকে নিজের লিংক পাবে, অথবা মেসেজ শেয়ার করুন দিয়ে WhatsApp বা ক্লাস গ্রুপে পাঠান।
- শিক্ষার্থী নিজের টিউটরি পেজ → পরীক্ষা ও ফলাফল → অনলাইন পরীক্ষা খুলে সময় হলে শুরু করবে। অ্যাপ বা লগইন লাগে না।
- সময় চলে টিউটরির সার্ভারে, প্রতিটি উত্তর সাথে সাথে সেভ হয়, আর সময় শেষ হলে খাতা নিজে থেকেই জমা হয়ে যায়।
- পরীক্ষার পাতা ছেড়ে গেলে সতর্ক করা হয় আর ফলের পাশে কতবার ছেড়েছে তা দেখায় — আপনার নিয়ম অনুযায়ী খাতা জমাও হয়ে যেতে পারে।
অনলাইন পরীক্ষা কীভাবে দেখব আর ফল প্রকাশ করব?
- পরীক্ষাটি খুললেই সরাসরি দেখবেন কে দিচ্ছে, কে জমা দিয়েছে, কে পাতা ছেড়ে গেছে।
- সময় বাড়ান দিলে সবাই বাড়তি মিনিট পাবে। এখনই শেষ করুন দিলে যারা লিখছে তাদের খাতা জমা হয়ে যাবে।
- সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়া সব নম্বর নিজে থেকেই হয়। সংক্ষিপ্ত উত্তরের জন্য শিক্ষার্থীর উত্তরপত্র খুলে নম্বর দিন।
- ফল আপনার প্রকাশের অপেক্ষায় থাকলে ফল প্রকাশ করুন চাপুন। সেরা ৩, পুরো মেধাতালিকা আর রেজাল্ট শিট (PDF) পাবেন।
শিক্ষার্থীর নিজের পেজ
প্রত্যেক শিক্ষার্থীর নিজের একটা পেজ — ফি, হাজিরা, রেজাল্ট আর অনলাইন পরীক্ষা এক লিংকে, অ্যাপ বা লগইন ছাড়াই।
শিক্ষার্থীকে তার পেজ কীভাবে পাঠাব?
- শিক্ষার্থীর প্রোফাইল খুলুন।
- শিক্ষার্থীর প্রোফাইল লিংক-এ লিংক পাঠান চেপে WhatsApp বা SMS-এ পাঠান।
- প্রতিটি রিমাইন্ডার আর রসিদেও একই লিংক থাকে, তাই অভিভাবক সবসময় খুঁজে পান।
টিপস লিংক ভুল কারও কাছে গেলে একই জায়গা থেকে নতুন লিংক তৈরি করুন। পুরোনো লিংক সাথে সাথে বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থী তার পেজে কী দেখে?
- হোম: পরের ক্লাস, এই মাসের হাজিরা, সর্বশেষ নম্বর আর কত টাকা দেওয়া হয়েছে।
- আপনার দেওয়া নোটিশ, পরীক্ষা ও ফলাফল (দেওয়ার মতো অনলাইন পরীক্ষা আর প্রকাশিত ফল), হাজিরা, মাস ধরে পেমেন্ট, ক্লাসের সময়সূচি আর আমার তথ্য।
- পেইড প্ল্যানে পেমেন্ট থেকে বাকি টাকা দেওয়া যায়।
- পেজ বাংলায় খোলে; EN বাটনে ইংরেজি হয়।
শিক্ষার্থী কি পেজটা ফোনে রাখতে পারবে?
- হ্যাঁ। পেজে শিক্ষার্থী আইডির পাশের ডাউনলোড আইকনে চেপে দেখানো ধাপগুলো মানুন।
- আইফোনে: Safari-র শেয়ার বাটন → Add to Home Screen।
- এরপর হোম স্ক্রিন থেকে অ্যাপের মতো এক চাপে খোলে, আপনার কোচিংয়ের লোগোসহ।
আয়, খরচ ও রিপোর্ট
পুরো কোচিংয়ের টাকার হিসাব এক জায়গায় — শুধু মালিকের জন্য।
আয় বা খরচ কীভাবে লিখব?
- মেনু → আয়-ব্যয় খুলুন।
- আয় যোগ করুন বা খরচ যোগ করুন চাপুন।
- পরিমাণ, কীসের জন্য আর তারিখ দিয়ে সেভ করুন।
- ভাড়া, বেতন আর অন্যান্য মাসিক খরচ একবার নির্দিষ্ট খরচ হিসেবে ঠিক করে রাখা যায়।
- আয় তিন লাইনে দেখায়: মাসিক ফি, ভর্তি ফি আর অন্য আয়।
মাসিক রিপোর্ট কীভাবে পাব?
- মেনু → রিপোর্ট খুলুন।
- মাস বা সময়কাল বেছে নিন।
- উপরের কার্ডে মোট আয় — মাসিক ফি, ভর্তি ফি আর অন্য আয় — তারপর − খরচ আর = লাভ দেখায়।
- তার নিচে দুটি চার্টে দেখায় টাকা কোথা থেকে এলো আর কোথায় খরচ হলো।
- PDF বা Excel ফাইলের জন্য রিপোর্ট ডাউনলোড চাপুন (যে প্ল্যানে আছে)।
শিক্ষক, স্টাফ ও সেটিংস
শিক্ষক আর স্টাফদের যুক্ত করুন, প্রত্যেককে শুধু যতটুকু দরকার ততটুকু অ্যাক্সেস দিয়ে — আর অ্যাপ লক, ভাষা বদল ও হালনাগাদ।
শিক্ষক বা স্টাফকে কীভাবে আমন্ত্রণ করব?
- মেনু → শিক্ষক ও স্টাফ → কাউকে আমন্ত্রণ করুন খুলুন।
- তাঁর ইমেইল ঠিকানা দিন।
- ভূমিকা বাছুন: শিক্ষক (শুধু নিজের ব্যাচ), হাজিরা সহকারী (শুধু উপস্থিতি), সহকারী (শিক্ষার্থী যোগ আর ফি-র তাগাদা, পেমেন্ট এন্ট্রি নয়), ম্যানেজার (মোছা, বিলিং আর টিম ছাড়া সব), অথবা পূর্ণ অ্যাক্সেস (সব ক্লাস, ফি, পেমেন্ট, রিপোর্ট ও ইতিহাস — মোছা, বিলিং আর টিম আপনারই থাকে)।
- “কোন ক্লাস”-এ বাছুন “সব ক্লাস ও পুরো রুটিন”, অথবা “শুধু তাঁর নিজের ক্লাস”।
- পাঠান। তিনি ইমেইলে আমন্ত্রণ পাবেন — কোনো কোড লিখতে হয় না। তিনি যোগ দিলে আপনি নোটিফিকেশন পাবেন।
আমাকে আমন্ত্রণ করা হয়েছে। কীভাবে যোগ দেব?
- যে ইমেইলে আমন্ত্রণ এসেছে, সেটি দিয়ে টিউটরিতে সাইন ইন করুন।
- মেনু → টিমে যোগ দিন খুলুন।
- আমন্ত্রণে যোগ দিন চাপুন।
- মেনুর উপর থেকে নিজের কাজ আর কোচিংয়ের মধ্যে বদল করুন।
কারও অ্যাক্সেস কীভাবে বদলাব বা সরাব?
- শিক্ষক ও স্টাফ খুলে মানুষটির উপর চাপুন।
- ভূমিকা বদলান, ঠিক কী কী করতে পারবেন টিক দিন, অথবা টিম থেকে সরিয়ে দিন।
- ভূমিকার বাইরে কিছু টিক দিলে ভূমিকার নাম থাকে, পাশে “কাস্টম” ট্যাগ বসে।
কে কী করেছে, কীভাবে দেখব?
- মেনু → কার্যক্রম ও ইতিহাস খুলুন।
- আপনার কোচিংয়ের সব কাজ দেখায় — পেমেন্ট, অনুমোদন, শিক্ষার্থী, ব্যাচ, উপস্থিতি, আয়-ব্যয়, টিম আর মেসেজ — কে করেছেন সহ, বা স্বয়ংক্রিয়।
- “কখন”, “কে” আর “কী” দিয়ে ছেঁকে নিন।
- কপি রাখতে “কার্যক্রম ডাউনলোড” চাপুন।
টিপস টিমের কেউ এটি দেখতে পান শুধু “কার্যক্রম ও ইতিহাস দেখা” টিক দেওয়া থাকলে। এটি রিপোর্টের সাথেই থাকে।
পিন বা আঙুলের ছাপ দিয়ে অ্যাপ কীভাবে লক করব?
- সেটিংস → অ্যাপ লক করুন-এ গিয়ে ৪ সংখ্যার পিন দিন।
- আঙুলের ছাপ দিয়ে খুলতে “আঙুলের ছাপে খুলুন” চালু করুন।
- পিন ভুলে গেছেন? লক স্ক্রিনে “পিন ভুলে গেছেন? লগ আউট করুন” চেপে আবার সাইন ইন করুন।
ভাষা বা থিম কীভাবে বদলাব?
- সেটিংস-এ যান।
- ভাষা-তে বাংলা বা English বাছুন।
- থিম-এ লাইট, ডার্ক বা অটো বাছুন।
অ্যাপ কীভাবে আপডেট করব?
- Google Play-তে নতুন ভার্সন এলে অ্যাপ খুললেই টিউটরি জানিয়ে দেয়।
- এখনই আপডেট করুন চাপুন, অথবা পরে সেটিংস → নতুন ভার্সন আছে থেকে।
- ছোটখাটো ঠিকঠাক অ্যাপ নিজেই চুপচাপ আপডেট করে নেয়।
প্ল্যান ও বিলিং
ফ্রিতে শুরু করুন, আর যতজন শিক্ষার্থী পড়ান শুধু ততজনের জন্য টাকা দিন।
প্ল্যান কীভাবে বদলাব?
- মেনু → প্ল্যান বদলান খুলুন।
- শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্যাকেজ বাছুন, মাসিক বা বাৎসরিক।
- সেই স্ক্রিনে যে পেমেন্টের উপায় দেখাবে, সেটা দিয়ে টাকা দিন।
- পেমেন্ট নিশ্চিত হলেই নতুন সীমা চালু হয়।
টিপস প্ল্যান শেষ হলে কিছুই মুছে যায় না — নবায়ন না করা পর্যন্ত অ্যাকাউন্ট শুধু দেখা যায়, বদলানো যায় না।
রেফার করে আয় কীভাবে কাজ করে?
- মেনু → রেফার করে আয় খুলুন (বাংলাদেশে)।
- অন্য শিক্ষক আর কোচিং মালিকদের সাথে আপনার লিংক শেয়ার করুন।
- তাঁরা সাইন আপ করে টাকা দিলে আপনি পুরস্কার পাবেন, আপনার বিকাশ বা নগদে।
সাধারণ প্রশ্ন
অভিভাবক বা শিক্ষার্থীদের কি অ্যাপ লাগবে?
না। তাঁরা SMS বা ইমেইলে রিমাইন্ডার আর রসিদ পান, সাথে একটি ওয়েব পেজের লিংক — যেখানে বকেয়া দেখা আর টাকা দেওয়া যায়। কিছু ইনস্টল করতে হয় না।
SMS-এর জন্য কি আলাদা টাকা লাগে?
না। প্রতিটি পেইড প্যাকেজে SMS থাকে: প্রতি মাসে প্যাকেজের প্রতিটি শিক্ষার্থীর জন্য ১টি — ৫০ জনের প্যাকেজে ৫০টি, ১৫০ জনে ১৫০টি আর ৩০০ জনে ৩০০টি। আরও লাগলে ওয়েবে বাড়তি এসএমএস কিনুন। এই পরিবর্তনের আগে খোলা অ্যাকাউন্ট আগের মতোই মাসিক এসএমএস পায়। ফ্রি প্ল্যানে রিমাইন্ডার যায় ইমেইল আর হোয়াটসঅ্যাপে।
আমার তথ্য কি নিরাপদ?
আপনার তথ্য এনক্রিপ্ট করে পাঠানো হয়, আর শুধু আপনি ও আপনার আমন্ত্রিত টিম আপনার কোচিং দেখতে পারেন। পিন বা আঙুলের ছাপ দিয়ে অ্যাপ লকও করা যায়।
খাতা বা Excel থেকে কি সরে আসা যায়?
হ্যাঁ। আগে ব্যাচ তৈরি করুন, তারপর একজন একজন করে, তালিকা থেকে কয়েকজন একসাথে, বা রেজিস্ট্রেশন লিংক পাঠিয়ে শিক্ষার্থী যোগ করুন।
এ নিয়ে কোনো গাইড পাওয়া যায়নি। আমাদের জিজ্ঞেস করুন — একজন মানুষ উত্তর দেবেন।
এখনো আটকে আছেন?
হোয়াটসঅ্যাপে লিখুন বা আমাদের মেসেজ পাঠান। টিউটরি যাঁরা বানিয়েছেন তাঁরাই উত্তর দেন, সাধারণত এক কর্মদিবসের মধ্যে।